যুগ্ম মহাসচিব থেকে ভাইস-চেয়ারম্যান, এরপর দীর্ঘদিন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার বিচারপতি আবদুল জব্বার খানের এই মেয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৯ বছরে পা দিল বিএনপি। দীর্ঘ ১৭ বছর পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্ট্রিমের সঙ্গে বিএনপির এই অভিজ্ঞ রাজনীতিক খোলামেলা কথা বলেছেন।
মিরহাজুল শিবলী

বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তাঁর ভাষ্যে, বড় রাজনৈতিক দলে পদ বা নির্বাচনে প্রার্থিতার জন্য একাধিক নেতার আগ্রহী হওয়া খুবই স্বাভাবিক। তবে এখন দলের অভ্যন্তরীণ কোন্দল আগের মতো তীব্র নেই।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৯ বছরে পা দিল বিএনপি। দীর্ঘ ১৭ বছর পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। অভিযোগ রয়েছে, মাত্র ছয় মাস বয়সী সরকারের সঙ্গে একাকার হয়ে গেছে বিএনপি। তবে স্ট্রিমের সঙ্গে সাক্ষাৎকারে বিএনপির অভিজ্ঞ রাজনীতিক সেলিমা রহমান সেটি মনে করেন না।
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, এরপর নির্বাচন এবং সরকার গঠনের প্রক্রিয়ায় দল ব্যস্ত ছিল। এখন আগামী দিনের জন্য সংগঠনকে নতুনভাবে প্রস্তুত করার সময় এসেছে। বিএনপির সাংগঠনিক নেতৃত্ব তৃণমূল এবং অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে উঠে আসে। এজন্য সে পর্যায়ে এখন জোর দেওয়া হচ্ছে।
যুগ্ম মহাসচিব থেকে ভাইস-চেয়ারম্যান, এরপর দীর্ঘদিন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার বিচারপতি আবদুল জব্বার খানের এই মেয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে আছেন সরকারের কাছে।
সরকারের চ্যালেঞ্জ বর্ণনায় ৮৬ বছর বয়সী সেলিমা রহমান বলেন, নতুন সরকারকে এমন একটি দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে, যেখানে প্রায় প্রতিটি খাত সমস্যাগ্রস্ত। বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও ভঙ্গুর স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে সরকারকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
‘প্রতিটি সেক্টরেই আমাদের চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য সরকারকে যেমন কষ্ট করতে হবে, তেমনি জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।’, যোগ করেন তিনি।
বরিশালের বাবুগঞ্জে জন্ম সেলিমা রহমানের। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মন্ত্রী ছিলেন তাঁর ভাই রাশেদ খান মেনন। বর্তমানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এই সভাপতি কারাবন্দি। এ ছাড়া প্রয়াত সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক এজেএম এনায়েতুল্লাহ খান, প্রবাসী ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার বর্তমান প্রকাশক এএসএম শহীদুল্লাহ খান বাদল সম্পর্কে সেলিমা রহমানের ভাই।
আলোচিত ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে সরকার গঠন করে আওয়ামী লীগে। সেলিমা রহমান ২০১২ সালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময়ে প্রথম গ্রেপ্তার হন। এরপর ২০১৩ ও ২০১৪ সালে রমনা থানায় গাড়ি পোড়ানোর মামলায় এবং ২০১৫ সালে পুলিশের ওপর হামলা ও ২০১৬ সালে বাসে আগুন দেওয়ার মামলায় তাঁকে কারাগারে যেতে হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের বিষয় নয়। এটি বিএনপির দর্শন, আদর্শ, সংগ্রাম এবং জনগণের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন। চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা আগামীতেও ঐক্যবদ্ধ থাকবেন। সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
৪৮ বছর পরে এসে নিজের দলের মূল্যায়নে সেলিমা রহমান বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে বিএনপি জনগণের আস্থার জায়গায় পৌঁছেছে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে দলের নেতাকর্মীদের ত্যাগের কারণেই বিএনপি আজও সেই আস্থা ধরে রাখতে বদ্ধপরিকর। সর্বশেষ নির্বাচনেও জনগণ ভোটের মাধ্যমে আস্থার প্রতিফলন দিয়েছে। ফলে বিএনপির দর্শন ও আদর্শ সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে আমরাও প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, বিএনপির প্রতি এই জনআস্থার ভিত্তি গড়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্ব। পরে খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা শানিত করেছেন। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছিলেন। তাদের যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্ব জনগণের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে।
সেলিমা রহমানের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা পরিকল্পনার মধ্যে ধারাবাহিকতা রয়েছে। এই রাষ্ট্রসংস্কারের চিন্তার ওপর আস্থা রেখেই জনগণ বিএনপিকে সরকারে এনেছে।
চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে বিএনপি নেতাকর্মীরা প্রতিনিয়ত ব্যাপকহারে নেতিবাচক কর্মকাণ্ডের শিরোনাম হচ্ছেন। তবে সেলিমা রহমান অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক বিশৃঙ্খলাকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য চ্যালেঞ্জ মনে করছেন না। তাঁর মতে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন আগের মতো তীব্র নেই। এবার স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশও ভিন্ন, দলীয় প্রতীক নেই। আশা করছি, দল কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দিলে নেতাকর্মীরা তা মেনে নেবেন।
তবে তিনি বলেন, ভোটের প্রচার শুরু হলে দু-এক জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে। একটি বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা স্বাভাবিক। এটিকে বড় ধরনের সাংগঠনিক চ্যালেঞ্জ বলা ঠিক হবে না।
নেতাকর্মীর উদ্দেশে সেলিমা রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের বিষয় নয়। এটি বিএনপির দর্শন, আদর্শ, সংগ্রাম এবং জনগণের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন। চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা আগামীতেও ঐক্যবদ্ধ থাকবেন।

.png)

জনস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের প্রভাব ভয়াবহ। পরিবেশ ও খাদ্যে প্লাস্টিক প্রবেশের ফলে ক্যানসারসহ নানা জটিল রোগ বাড়ছে। স্বাস্থ্য খাতে রোগীর সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে। অন্যদিকে এর প্রভাবে মানুষের গড় আয়ু বা লাইফটাইম এক্সপেকটেন্সি উল্লেখযোগ্য হারে কমে যাবে।
২৪ আগস্ট ২০২৬
এই মুহূর্তে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থার সংকট। এই সংকটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—দেশীয় এবং আন্তর্জাতিক। দেশীয় আস্থার সংকট মূলত বেসরকারি খাতের বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে। অন্যদিকে সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা এখনো সন্দিহান।
১২ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্ত ছিল ৫ আগস্টের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি। এর পেছনের পটভূমি এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের নানা বিষয় নিয়ে ঢাকা স্ট্রিমের মুখোমুখি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাক্ষাৎকার নিয়
০৪ আগস্ট ২০২৬
আমাদের মোট আর্থিক ব্যবস্থার ৯০ শতাংশের বেশিই ব্যাংকনির্ভর। বাকি ১০ শতাংশের কম জুড়ে রয়েছে শেয়ারবাজার, বিমা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। সুতরাং, এমন একটি ব্যবস্থায় ব্যাংকগুলোকে ভালো অবস্থানে না নিতে পারলে নিশ্চিতভাবেই দেশের পুরো আর্থিক কার্যক্রমই স্থবির হয়ে পড়বে।
৩১ জুলাই ২০২৬