স্ট্রিম প্রতিবেদক
-fd63da-720x405.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
এর আগে গত ১৭ আগস্ট ছাত্রী হলের প্রবেশের সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরে সিন্ডিকেটের সভায় তা অনুমোদন দেওয়া হয়।
তবে এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট নন ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’র আন্দোলনকারীরা। সিন্ডিকেট সভা চলাকালেও তাঁরা নিজেদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের দাবি, শুধু এক ঘণ্টা সময় বাড়ালে ‘সান্ধ্য আইন’-এর মূল সমস্যার সমাধান হবে না। রাত ১১টার পর অনুমতি ও লেট গেটের মতো আমলাতান্ত্রিক প্রক্রিয়া থাকলে জরুরি চিকিৎসা, রাতে যাতায়াত, টিউশনি, চাকরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রীদের ভোগান্তি থেকেই যাবে।
এর আগে ৩০ আগস্ট তিনটি প্ল্যাটফর্ম সম্মিলিতভাবে তিন দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ছাত্রীদের সার্বক্ষণিক যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ, বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে যেকোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ এবং নারী স্বজনদের পরিচয়পত্র যাচাই করে হলে প্রবেশের অনুমতি দেওয়া।
ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘বর্তমান বাস্তবতায় ছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসন নীতিগতভাবে একমত। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও বাস্তবতার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে। জরুরি চিকিৎসা ও অভিভাবকদের হলে প্রবেশের মতো বিষয়ে জটিলতা এড়াতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়গুলো সমাধানে একটি কমিটি কাজ করছে। পাশাপাশি আইসিটি সেলের নির্দেশনায় পাঞ্চ কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
-fd63da-480x270.webp)

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
১ ঘণ্টা আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে-c1b41d-256x144.webp)
কোম্পানি নিবন্ধনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। সিঙ্গাপুরের দ্রুত ব্যবসা নিবন্ধন ব্যবস্থার আদলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) জন্য চালু করা হচ্ছে ‘ইলেকট্রনিক ব্যবসা নিবন্ধন ব্যবস্থা’।
২ ঘণ্টা আগে