স্ট্রিম সংবাদদাতা

রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন। এটা যদি না মানেন, তা কি কোনো ইজ্জতের মানুষ করতে পারে? অবশ্যই নিঃসন্দেহে তাঁরা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। আমরা আশা করি, তারা এগুলো বাস্তবায়ন করবেন।’
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, গণভোটের ব্যালটে টিক (হ্যাঁ) চিহ্ন মানেই ঠিক, এটাই হবে আগামীর বাংলাদেশ। তিনি বলেন, ‘এটা সরকারের চাপিয়ে দেওয়া না। এটা আপনারাই বলেছেন। রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশগ্রহণ করেছে। কাজেই ১৮০ দিনের মধ্যে যা যা করার সেগুলো করতে হবে।’
জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ভোটের দিন দুটি ব্যালট দেওয়া হবে। একটা সাদা ব্যালট, সেখানে যাকে মনে চায় ভোট দেবেন। আর গোলাপি রঙের ব্যালটটিতে থাকবে ‘হ্যাঁ’ অথবা ‘না’। মার্কা থাকবে ‘টিক’ আর ‘ক্রস’ চিহ্ন। টিক চিহ্নটা হচ্ছে গণভোটের মার্কা। টিক চিহ্নই হচ্ছে ঠিক। চাইলে পড়ে ঠিক, সিল দিন টিক।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে