স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সীমান্তে সব ধরনের পুশইন ও পুশব্যাকের বিপক্ষে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।
পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিপুল সংখ্যক বাংলাদেশিকে পুশইন করা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খবর পেয়েছি, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের পুশইন বা পুশব্যাকের বিপক্ষে আমরা। তবে ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে কোনো তালিকা পাঠালে আইন অনুযায়ী রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা এখনই প্রকাশ করতে চাই না। কারণ, তথ্য ফাঁস হলে উদ্ধার অভিযান ও অপারেশনে বাধা আসতে পারে। তবে জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসতি স্থাপনকারীদের তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হবে না। ভবিষ্যতে সেখানে সরকারি উন্নয়ন কাজ হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে কোনো সন্ত্রাসীর আস্তানা গড়তে দেওয়া হবে না— তা নির্মূল করা হবে।’
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় শিশুদের ময়নাতদন্ত না করার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ময়নাতদন্ত না হলে বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষের জন্য সুবিধা হবে। তাই এটি করা উচিত ছিল। প্রয়োজনে আইন অনুযায়ী লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা যায়। অভিভাবকদের এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।’
শীর্ষ সন্ত্রাসীদের জামিন লাভ এবং এলাকায় আতঙ্ক ছড়ানোর বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের কাছে শীর্ষ বা ক্ষুদ্র সন্ত্রাসী বলে আলাদা কিছু নেই। অভিযুক্ত বা অপরাধী হলে সবাইকে গ্রেপ্তার করা হবে। জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আমরা আমাদের আইনি দায়িত্ব পালন করব।’
রাজধানীর মোহাম্মদপুরের মাদক ও কিশোর গ্যাং পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মোহাম্মদপুরের সমস্যা দীর্ঘদিনের এবং রাতারাতি এটি নির্মূল করা সম্ভব নয়। তবে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
এ সময় মাদকের বিস্তার রোধে মাদক নিয়ন্ত্রণ আইন সংস্কার করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে