স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুদি মালের দোকানে অবৈধভাবে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নতুনবাজারে চালানো অভিযান এসব তেল জব্দ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। একই সঙ্গে দোকান মালিক মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্বভাগ নতুনবাজারে সেলিম স্টোর নামে একটি মুদি মালের দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকানে ২৬টি ড্রামে মজুত ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ছাড়া দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে সংকট তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে