স্ট্রিম প্রতিবেদক

ভোলায় জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাঁর দল। দলটির শীর্ষ নেতারা পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়। জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’
এদিকে ভোলায় নারী কর্মীকে গ্রেপ্তারের ঘটনাকে অন্যায় ও মানবাধিকার পরিপন্থী দাবি করে তাঁর নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে বলা হয়, গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত কর্মী সাওদা সুমি ফেসবুকে সরকারের সমালোচনা করে একটি স্ট্যাটাস দেওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এটি সম্পূর্ণ অন্যায়, অমানবিক ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশ করলেই গ্রেপ্তার করা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও অভিযোগ করেন, সরকার ক্রমাগত রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। সাওদা সুমির গ্রেপ্তার সরকারের দমনমূলক ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। গোলাম পরওয়ার বলেন, ‘নারী অধিকার নিয়ে যেসব তথাকথিত প্রগতিবাদী নারী সংগঠন অহর্নিশ মুখে ফেনা তোলেন, তারা এখন নীরব কেন?’
তিনি অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে জুলুম-নির্যাতন বন্ধ করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৬ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩১ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪০ মিনিট আগে