স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজারে শাহরিয়ার শারমিন বিন্তী (১৪) নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢামেকে ওই স্কুলছাত্রীকে নিয়ে এসেছেন তার বাবা বেল্লাল হোসেন। তিনি জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় হাজারীবাগ এলাকার হায়দার হোটেলের একটি গলিতে দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে শারমিন বিন্তীর পিঠের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি আঘাত করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে বিন্তীর স্বজনেরা এসে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে ঢামেকে নিয়ে আসেন। সেখানকার কবর্ত্যরত চিকিৎসক বিন্তীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
শারমিন বিন্তীর বাবা শরীয়তপুর জেলার সখীপুরের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হাজারীবাগ হায়দার হোটেলের পাশে একটি বাসায় ভাড়া থাকেন। মৃত শারমিন রায়েরবাজার হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।
আজ বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফসানা রহমান স্ট্রিমকে বলেন, সকালে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহারভুক্ত আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করছেন এসআই মতিউর রহমান। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।‘ পরে এসআই মতিউর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে