স্ট্রিম প্রতিবেদক

পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার নথি অনুযায়ী, বাদী আমিরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন যে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে আসামিরা তাঁকে পারিবারিক ব্যবসার অংশীদার করার প্রস্তাব দেন। সেই প্রলোভনে পড়ে তিনি বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি। লভ্যাংশ বা মূল টাকা ফেরত না পেয়ে বাদী বারবার যোগাযোগ করলেও আসামিরা কালক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করা হয়।
আরজিতে আরও বলা হয়, টাকা ফেরত চাইলে গত ১১ ফেব্রুয়ারি বাদীর সঙ্গে আসামিদের কথা হয়। তাঁকে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন চৌধুরী, আলিশান চৌধুরী এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভবিষ্যতে টাকা চাইলে বা বাসার সামনে গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ ছিল।
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে পুলিশের পরামর্শে তিনি আদালতে এসে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন।
বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় তাঁরা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আফরোজা হক তানিয়া তাঁদের জামিন মঞ্জুর করেন।
আজ সোমবার চূড়ান্ত শুনানিতে আদালত অভিযোগের সারবত্তা পর্যালোচনা করে মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে