স্ট্রিম সংবাদদাতা

দায়িত্বপালন শেষে বাসায় ফিরে নিজের নামে ইস্যু করা পিস্তল রেখেছিলেন বিছানায়। শিশুপুত্র সেই পিস্তল নিয়ে খেলার সময় গুলি বেরিয়ে আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাটোর পুলিশ-লাইন্সে এই দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য দেওয়ান মামুন নাটোর পুলিশ লাইন্সে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত। তিনি পরিবার পুলিশ-লাইন্সের একটি বাসায় নিয়ে থাকেন।
নাটোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, এসআই মামুন ডিউটি শেষে শুক্রবার রাতে পুলিশ-লাইন্সের বাসায় ফেরেন। নিজের ব্যবহৃত পিস্তলটি বিছানায় রেখে তিনি ওয়াশরুমে যান। ওই সময় তার শিশু পুত্র পিস্তলটি খেলার সময় গুলিবর্ষণ হয়। সেটি মামুনের বাম পায়ে বিদ্ধ হয়। গুলির শব্দে অন্য সহকর্মীরা গিয়ে মামুনকে উদ্ধার করে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত ঘোষ বলেন, গুলির কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাই রোগীকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, এটি একেবারেই দুর্ঘটনাবশত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হবে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, অস্ত্র রাখা ও ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদস্যদের কঠোর নীতিমালা মেনে চলতে হয়। সব সময় সতর্কতা মেনে চলতে হয়। যেভাবে উনি অস্ত্রটি বিছানায় রেখে গেছেন তাতে নিয়মের ব্যত্যয় হয়েছে।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে