স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে ৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৮ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ভৈরব বাজার রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ চলে। এতে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। পার্শ্ববর্তী স্টেশন ও পথে আটকা পড়ে অন্তত ৬টি ট্রেন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানায়, ১৪-১৫ দিন আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের যুবকদের মধ্যে ফুটবল ম্যাচ হয়। ওই খেলা মধ্যে দুপক্ষের মাঝে তর্কাতর্কি ও ঝগড়া হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের মো. লিয়ামকে (১৭) মারধর করে পঞ্চবটীর ছেলেরা। পরে দুপক্ষ রেল লাইনের পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারাও হামলার শিকার হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন–এসআই সাইফুল, এসআই জহুরুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, সুলতান মাহমুদ, মিন্টু মিয়া, মাহমুদুল হাসান ও দাউদ নবী রয়েছেন। তাদের মধ্যে এসআই সাইফুল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. মুছা গুরুতর আহত হয়েছেন।
ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইউছুফ জানান, হামলা ও ভাঙচুরে স্টেশনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত সোয়া ৯টা থেকে ২টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৭ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে