স্ট্রিম প্রতিবেদক

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ রোববার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেন পুলিশ সদস্যরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, তাঁরা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মূসচি পালন করছিলেন। পরে দুপুর পৌনে ২টার দিকে পুলিশ এসে পুলিশ গিয়ে ধাওয়া দেয়। এসময় কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকেরা।
পুলিশ জানায়, শিক্ষকেরা মূল সড়কের ওপরে অবস্থান নেওয়ার কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া দুইটার দিকে সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। এরপর যান চলাচল শুরু হয়।
জামালপুরের আব্দুল হামিদ খান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সানোয়ার হোসেন স্ট্রিমকে বলেন, ‘আমাদের দাবির পর সরকার ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়েছে। এটি প্রহসন। সরকারি-বেসরকারি চাকরির বৈষম্য স্পষ্ট। আমরা ভেবেছিলাম ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশকে বৈষম্যমুক্ত করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে উল্টো। এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘সারা দেশ থেকে শিক্ষকেরা এসেছেন। আমরা আগেও আন্দোলন করেছি, কিন্তু সরকার দাবি মানেনি। উল্টো আমাদের আন্দোলনে পুলিশ চড়াও হলো।’
এদিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনারের সামনে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
দেলওয়ার হোসেন আজিজী বলেন, সবাই শহীদ মিনারে আসুন। জোট নেতৃবৃন্দ শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। প্রজ্ঞাপন নিয়েই আমরা ঢাকা ছেড়ে যাব।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়ার ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা নির্ধারণ করার বিষয়ে সম্মতি দেয় অর্থ বিভাগ। এরপর এ নিয়ে শিক্ষকদের মধ্যে আপত্তি শুরু হয়। শিক্ষকেরা বলে আসছেন মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি শিক্ষকদের জন্য ‘লজ্জার বিষয়’। তাঁরা মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে