স্ট্রিম সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ২টার দিকে খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছে, চট্টগ্রাম থেকে আসা গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাকটির চাকা পাংচার হলে মহাসড়কের পাশে থামিয়ে পরিবর্তন করছিলেন চালক ও সহকারী। স্থানীয় কয়েকজনও সেখানে জড়ো হন। ওই সময় পেছন থেকে কাভার্ডভ্যানটি ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।
মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা পরে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীর (৪০) নামে একজনের নাম জানা গেছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন তালুকদার বলেন, রাত ২টার পরপরই অন্তত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। জরুরি চিকিৎসা শেষে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
২৭ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে গত কয়েক দিনের বৃষ্টিতেই ধস দেখা দিয়েছে। যান চলাচল শুরুর বছর না গড়াতেই ৯০০ কোটি টাকার সেতুর সড়কে গর্ত তৈরি হওয়ায় নির্মাণকাজ ও মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে