রাজশাহীর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯: ১৯
মতবিনিময় সভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান সার্বিক পরিস্থিতি এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সূত্র জানিয়েছে, দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নানা দিকের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় একক প্রার্থিতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। এর পাশাপাশি যেকোনো মূল্যে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তিনি নির্দেশনা দেবেন বলে সূত্রটি জানিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত