স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে গত দুই দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিকভাবে ধলাই নদীর পানি বেড়েছে। পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উপজেলার কয়েকটি ইউনিয়নে নদীর প্রতিরক্ষা বাঁধের দুই থেকে তিনটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৬ মে) কমলগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টি হয়েছে। পাশাপাশি উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। কমলগঞ্জ থানা-সংলগ্ন পুরোনো ধলাই সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পানি অস্বাভাবিক বেগে প্রবাহিত হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের ওপর দিয়ে দীর্ঘ ৫৪ কিলোমিটার প্রবাহিত হয়ে মনু নদীতে মিলিত হয়েছে ধলাই নদী। অসংখ্য স্থানে আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এসব ইউনিয়নের ৩ থেকে ৪টি পয়েন্টে প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা বলেন, ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু করে উপজেলাজুড়ে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ। এর আগেও নদীর বাঁধ ভেঙে কৃষি ও বসতঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ বাঁধের যেকোনো স্থান ভেঙে যেতে পারে বলে তাঁরা আতঙ্কিত।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী সাকিব আহমেদ বলেন, 'নদীর কয়েকটি বাঁধ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে। তবে আমাদের নজরদারি রয়েছে।'
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ধলাই নদীর আকস্মিক পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ধলাই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে মেরামতকাজ করা হয়েছে। আপাতত বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই। উপজেলা প্রশাসন নদীর পানিপ্রবাহের ওপর নজর রাখছে।'

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে