বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার। এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছিলেন দেড় হাজারের বেশি প্রবাসী। ১০ দিন আগে সেই ভোটগ্রহণ শুরু হলেও বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র ২৮ প্রবাসী।
আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের দলনেতা ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে বগুড়া-৬ আসনে ১ হাজার ২৮১ ও শেরপুর-৩ আসনে ৩৮৩ প্রবাসী নিবন্ধন করেছিলেন। তাদের কাছে ব্যালটও পাঠানো হয়েছে। তবে বুধবার সকাল ১০টা পর্যন্ত মাত্র ২৮ প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে বগুড়ার ২৩ জন ও শেরপুরের ৫ জন। আর তাদের মধ্যে বগুড়ার ৩ জন ও শেরপুরের ১ জনের ভোট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে।
প্রবাসীরা সাড়া কম দিলেও দেশের ভেতরে পোস্টাল ব্যালটে অনেকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সালীম আহমাদ খান বলেন, এ দুই আসনে দেশের ভেতর থাকা সরকারি কর্মকর্তা ও কারাবন্দিদের মধ্যে ৫ হাজার ৬৪৫ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৩৩৯ জন (বগুড়া-৬-এ ৮৪৪ ও শেরপুর-৩-এ ১ হাজার ৪৯৫) ভোট দিয়েছেন। এসব ব্যালটের বেশিরভাগই রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
গত ৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হওয়া শেরপুর-৩ আসন ছাড়াই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয় পান। পরে তিনি বগুড়া-৬ ছেড়ে দিলে ইসি আসনটি শূন্য ঘোষণা করে। এরপর বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে একই দিনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন–বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আলিম তালুকদার।
আর শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান, বিএনপির মাহমুদুল হক রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মিজানুর রহমান ও স্বতন্ত্র হিসেবে আমিনুল ইসলাম।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে