স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর মোহনপুরে ইট দিয়ে মাথা থেঁতলে ভ্যানচালক মো. আলমকে (৪৪) হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আলম বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা মজিবর রহমানকে (৫৫) ধরে পুলিশে দিয়েছে জনতা।
স্থানীয় সূত্র জানায়, সকালে মজিবর রহমান ভ্যান থামাতে বলেন। কিন্তু আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে তর্কে জড়ান মজিবর। একপর্যায়ে ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে ভ্যান থেকে আলম মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
মোহনপুর থানার এসআই মোদাস্বের হোসেন খাঁন জানান, আলমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে