স্ট্রিম সংবাদদাতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের বড় চালান নিয়ে আজ শুক্রবার চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এসব জাহাজে ১ লাখ ৯ হাজার টন ডিজেল ও ২৭ হাজার টন অকটেন রয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, দিনের বিভিন্ন সময়ে তিনটি জাহাজ ডিজেল এবং একটি জাহাজ অকটেন নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। দেশে বর্তমানে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন এবং অকটেনের চাহিদা প্রায় ১ হাজার ২০০ টন। সেই হিসাবে নতুন এই চালানে কয়েক দিনের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে।
শিপিং এজেন্সি প্রাইড শিপিংয়ের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে আসা অকট্রি নামের জাহাজটির দুপুর ১২টার দিকে প্রায় ৩৫ হাজার টন ডিজেল নিয়ে বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বিকেল ৫টার দিকে ভারত থেকে ৪১ হাজার টন ডিজেল নিয়ে আসবে লিয়ান সং হু নামের একটি জাহাজ। এরপর সন্ধ্যা ৮টার দিকে বহির্নোঙরে পৌঁছাবে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে আসা নাভে ছিয়েলো নামের একটি জাহাজ। সবশেষে রাত ১১টার দিকে দক্ষিণ কোরিয়া থেকে আসা কেপ বনি নামের আরেকটি জাহাজে আসবে ৩৩ হাজার টন ডিজেল।
প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বড় আকারের এসব ট্যাংকার সরাসরি ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব নয়। তাই বহির্নোঙর থেকে লাইটার জাহাজে জ্বালানি খালাস করা হবে। তিনি আরও জানান, সব প্রস্তুত শেষ। মাদার ভেসেল পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খালাসের কাজ শুরু হবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৯ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে