স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার মামলায় শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার হওয়ার পর আজ শনিবার বিকালে ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
আজ শনিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা শাখার অধীনস্থ ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-১৪ সিপিবি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লীডার আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
আজ শনিবার সকালে সুজনকে ইটনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। পুলিশ দুপুরে তাকে আদালতে পাঠালে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেলে ইটনা উপজেলা পরিষদের ভেতরে ইউএনওর বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। পরে এদিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন শ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলা এজাহারভুক্ত আসামি সুজন।
এ মামলার বিষয়ে পুলিশ ও স্থানীয়েরা জানায়, কিছুদিন আগে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সদর ইউনিয়নের কয়েকজন যুবক মিলে একটি শৃঙ্খলা কমিটি গঠন করে ইটনা মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট চালু করে। স্থানীয়ভাবে অভিযোগ আসে যে সেখানে খেলার পাশাপাশি জুয়া চলছে। বিষয়টি তদন্তের স্বার্থে ইউএনও টুর্নামেন্ট বন্ধের নির্দেশ দেন।
তারপরেও ইউএনওর নির্দেশ অমান্য করে স্থানীয়েরা খেলা শুরু করে। খেলা চলাকালে পুলিশের এক কর্মকর্তা সেখানে গিয়ে ইউএনওর নির্দেশের বিষয়টি জানান এবং খেলা বন্ধ করতে বলেন। এক পর্যায়ে মাঠ থেকে খেলায় অংশগ্রহণকারী এবং দুই থেকে তিন শতাধিক জনতা মিছিল নিয়ে ইউএনও অফিসে যায়। সেখান থেকে ইউএনওর বাসভবনের সামনে অবস্থান নিয়ে হামলা করে। এ সময় বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যেরা বাধা দিলে তাদের ওপরও হামলা করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের ওপরও হামলা করা হয় বলে জানায় ইটনা থানা পুলিশ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৬ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৬ ঘণ্টা আগে