স্ট্রিম সংবাদদাতা

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ থেকে ২৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়া ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে আটকে রাখার কথা জানিয়ে তিনি বলেন— শিক্ষার্থীদের দাবি, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য সশরীরে এখানে এসে ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। তাঁর কাছেই এই ১১ জনকে হস্তান্তর করা হবে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিটি ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।
উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘সিটি ইউনিভার্সিটিতে হামলা করতে আসা ড্যাফোডিল ইউনিভার্সিটির পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটকে রেখেছিল। তারা অসুস্থ হওয়ায় পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১১ জনকে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল রোববার রাতে থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি রাত ১০টার দিকে সমাধান হয়ে যায়। কিন্তু রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত ড্যাফোডিলের অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে হামলা চালায়। তারা ইউনিভার্সিটির প্রধান ফটক ভাঙচুর করে। সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। এছাড়া ১৩টির মতো গাড়ি পুড়িয়ে দিয়েছে।
হামলাকারী শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রারসহ অফিসের সব কম্পিউটার ভাঙচুর করেছে বলেও দাবি করেন ভিসি। তিনি বলেন, এসময় গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করেছে। রাত সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসে এসে হতভম্ব হয়ে যাই। শিক্ষার্থীদের দ্বারা এমন কাজ কীভাবে সম্ভব? এরপর ড্যাফোডিলের উপাচার্যকে বিষয়টি জানিয়ে একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়।
পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘হামলায় আমাদের ২৫ থেকে ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও প্রায় শতাধিক আহত হয়েছেন। তারা শিক্ষার্থীসুলভ আচরণ করেননি। যাদের ধরা হয়েছে, তারা যখন ভাঙচুর চালাচ্ছিল তখন তাদের ধরা হয়েছে। তারা শুধু শিক্ষার্থী নয়। শিক্ষার্থী হলে কি ল্যাপটপ, কম্পিউটার, এসি এগুলো চুরি করতে পারে? আমরা চাই ড্যাফোডিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে। সমাধান নাহলে আইনের আশ্রয় নেবো। ২০-২৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ইউজিসি থেকে প্রতিনিধি দল আসছেন বিষয়টি পর্যবেক্ষণের জন্য।
তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আজকের জন্য সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সিন্ডিকেট সভার পরে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)

চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
২৫ মিনিট আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৪৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের নিরাপত্তার মান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. এ বি এ এম ওবায়দুল ইসলামের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে নারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই দাবিগুলো তুলে ধরে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারটি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিই গ্যাস সংকটে প্রায় বন্ধের উপক্রম। একটি স্টেশন চালু আছে সীমিত পরিসরে। সেখানে পর্যাপ্ত গ্যাস না থাকায় একটি গাড়িতে ৫০ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।
২ ঘণ্টা আগে