স্ট্রিম প্রতিবেদক

তৃণমূল থেকে ফুটবলার তুলে আনা এবং জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটি।
রোববার (১২ এপ্রিল) বাফুফে ভবনে এক সভায় অনূর্ধ্ব-২০ এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব আয়োজনে স্বাগতিক হওয়ার প্রস্তাব এবং প্রস্তুতির জন্য দেশে-বিদেশে একাধিক প্রীতি ম্যাচের পরিকল্পনা নেওয়া হয়েছে।
কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে সভায় আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশি-বিদেশি কোচের সমন্বয়ে বয়সসভিত্তিক দলগুলোকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, শফিকুল ইসলাম মানিক, মো. মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে বেলা সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন নাসের শাহরিয়ার জাহেদী। শুরুতে তিনি অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য বাংলাদেশ টিম, কর্মকর্তা, কোচিং স্টাফসহ সবাইকে ধন্যবাদ জানান।
নাসের শাহরিয়ার জানান, আগামী ২৫ আগাস্ট শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। বাফুফের অনূর্ধ্ব-২০ এএফসি আয়োজন করার জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং প্রস্তাবটা এএফসির সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি আশা করেন, বাংলাদেশে এই বাছাইপর্বের ম্যাচগুলোর আয়োজক হতে পারবে। তাছাড়া অনূর্ধব-১৭ এএফসি বাছাইপর্বে আগামী নভেম্বরে হবে। যদিও এটির ভেন্যুর বিষয়ে জানে না বাফুফে। তবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
নাসের শাহরিয়ার জানান, এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের আগে টিমকে নিয়ে তারা অন্তত ছয় সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা করছে। প্রথম চার সপ্তাহ যশোরের শামস-উল-হুদা একাডেমি; পরের দুই সপ্তাহ বিকেএসপি অথবা ঢাকায় ক্যাম্প করা হবে।
ভবিষ্যতে বয়সভিত্তিক দলকে গড়তে আরও কিছু পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, অনূর্ধ্ব-১৫ নিয়ে টুর্নামেন্ট আয়োজন করবে, যেখানে ১৫০-১৭০ খেলোয়াড় যুক্ত থাকবে। স্ক্রিনিং করে তাদের থেকে ২৩ সদস্যের দল গঠন করা হবে, যারা এএফসির টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করবে।
বিভিন্ন সময়ে দেশের ফুটবলে বিদেশি কোচ আনা হয় বয়সভিত্তিক দলের জন্য। দেশীয় কোচদের প্রতি অনাস্থা কিনা– প্রশ্নে নাসের শাহরিয়ার বলেন, বাফুফের ইচ্ছা প্রতিটি বয়সভিত্তিক দলের জন্য আলাদা কোচিং প্যানেল। ভবিষ্যতে চেষ্টা থাকবে যাতে দেশের কোচও বেশি থাকে।
তিনি বলেন, বিশ্ব ফুটবল দিনকে দিন অনেক টেকনিক্যাল হয়ে পড়ছে। এই এক্সপোজার হয়ত দেশীয় কোচেরা পূর্ণাঙ্গভাবে দিতে পারছে না। যে কারণে বাফুফেকে বিদেশি কোচের মুখাপেক্ষী থাকতে হচ্ছে। বিদেশি কোচেরা মডার্ন টেকনোলজি এবং তাদের আইডিয়াগুলো নিয়ে আসেন। তবে দুটি ব্লেন্ডিংই দরকার। সেজন্যই বাইরে থেকে কোচ আনা হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক দেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী ৫ জুন সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান জানানো হবে।
১ ঘণ্টা আগে
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময়ে চুয়াডাঙ্গায় ১০ জনকে আটক করেছে বিজিবি। রবিবার (৩১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে দর্শনার বারাদি সীমান্ত থেকে তাদেরকে আটক করে বাংলাদেশ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
১ ঘণ্টা আগে
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল সোমবার খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।
২ ঘণ্টা আগে