বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালীয় পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে। ইনসেটে সাংবাদিক গোলাম মোর্তোজার ফেসবুক স্ট্যাটাস।
আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালীয় পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে। ইনসেটে সাংবাদিক গোলাম মোর্তোজার ফেসবুক স্ট্যাটাস।

ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ফেসবুক পেজে এ তথ্য জানান। গোলাম মোর্তোজা জানান, ভেনিসে যাওয়া ইতালির বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা এবং স্থানীয় পুলিশের সহায়তায় থানায় মামলা সম্পন্ন করেছেন বাঁধন। তিনি পুলিশকে অপরাধীদের ভিডিও ফুটেজও সরবরাহ করেছেন।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের একটি পার্কে পরিবারের সঙ্গে অবস্থানকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয়ে বাঁধনের ওপর হামলা চালানো হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত