যশোরে ভবনের ঝুল-বারান্দা ধস
স্ট্রিম প্রতিবেদক
যশোর শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ঝুল-বারান্দা ধসে দুজন প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে ভবনের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভবনটি নির্মাণ ঝুঁকির বিষয়ে জানালেও ঠিকাদার আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
শহরের সার্কিট হাউজপাড়ায় ইকবাল মঞ্জিল নামে দশতলাবিশিষ্ট ওই ভবনটি নির্মাণ করছে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামে একটি ডেভলপার কোম্পানি। নিহত ব্যক্তিরা ওই ভবনের ছয়তলায় কাজে নিয়োজিত ছিলেন। তাঁরা হলেন ওই প্রজেক্টের প্রকৌশলী কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান, দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সহকারী ঠিকাদার নুরু মোল্লা।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ইকবাল মঞ্জিলের ছয়তলার ঝুল-বারান্দায় দাঁড়িয়ে সহকারী ঠিকাদার নুরু মোল্লাকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন প্রজেক্ট প্রকৌশলী মিজানুর রহমান ও উপ-প্রকৌশলী (সাব-ইঞ্জিনিয়ার) আজিজুর রহমান। হঠাৎ বারান্দাটি ধসে তাঁরা নিচে পড়ে যান।
দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানিয়েছেন, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁদের মৃত্যু হয়েছে।
ওই ভবনের নির্মাণশ্রমিক মুজিবর রহমান জানান, ভবনটির ছয়তলা অংশের একটি ঝুল-বারান্দা হঠাৎ ভেঙে তিনজনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা লাবু জোয়ার্দার ও তাহেরা শিশির বলেন, ভবনটির নির্মাণ ও নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ ছিল। বিভিন্ন সময়ে অভিযোগ করা হলেও ঠিকাদার বিষয়টি আমলে নেয়নি।
ডেভেলপার কোম্পানি ‘বিল্ডিং ফর ফিউচার’র যশোরের ইনচার্জ সোলাইমান হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আর কল রিসিভ করেননি।
নির্মাণ তদারকির বিষয়ে জানতে চাইলে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নির্মাণসংক্রান্ত বিষয়ে কোনো ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। যারা দায়ী, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নিহত ব্যক্তিদের মরদেহ পরে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে থানা-পুলিশ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
২ ঘণ্টা আগে