স্ট্রিম প্রতিবেদক

প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান ও সমমর্যাদাবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ক বহাল থাকবে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা কেন্দ্রগুলো চালু করা ও ভিসা প্রদানের হার বৃদ্ধির জন্য হাইকমিশনারকে অনুরোধ করেছেন। জবাবে হাইকমিশনার বলেছেন, ‘আমরা পর্যাপ্ত চিকিৎসা ভিসা দিচ্ছি। কিন্তু গত দেড় বছরে বিভিন্ন ভিসা কেন্দ্রে জনতার হামলা, বিক্ষোভসহ সার্বিক নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রগুলো বন্ধ হয়েছিল এবং ভিসা প্রদানের হার কম ছিল।’
প্রণয় ভার্মা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। নিরাপত্তা নিশ্চিত করে পর্যায়ক্রমে ভিসা কেন্দ্রগুলো খোলা হবে এবং ভিসা প্রদানের হার ধীরে ধীরে বাড়বে।’
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ভারতীয় ভিসা কেন্দ্রসহ ভারতীয় স্থাপনাগুলোতে কোনো ধরনের জনতার হামলা হবে না বলে হাইকমিশনারকে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘ভারতীয় হাইকমিশন কার্যালয়সহ ভিসা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসার আবেদন এখন অনলাইনে নেওয়া হয়। সে কারণে ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ করেন। মন্ত্রী ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ ইউনিট ও সন্ত্রাস দমন ও আন্তঃদেশীয় অপরাধ ইউনিটকে নির্দেশ দেন।
সালাহউদ্দিন বলেন, আরেকটি বিষয়, যা দুই দেশের পারস্পরিক সম্পর্ককে বাধাগ্রস্ত করে, তা হলো সীমান্ত হত্যা। তিনি সীমান্তে হত্যার সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার জন্য হাইকমিশনারকে অনুরোধ করেন।
প্রণয় ভার্মা বলেন, ভারতের প্রশিক্ষণ কর্মসূচিগুলো অত্যন্ত উন্নত মানের। তিনি ভারতের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বাংলাদেশ থেকে আরও বেশি অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নির্ধারিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বাংলাদেশ থেকে আরও বেশি সদস্য পাঠানো হবে বলে হাইকমিশনারকে আশ্বস্ত করেন।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার পবন বাধে, কাউন্সেলর অভিজিৎ সপ্তর্ষি, প্রথম সচিব অ্যান মেরি জর্জ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে