স্ট্রিম প্রতিবেদক

কারাগারে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালু থাকা অবস্থায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কিনে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদক আদালতকে জানায়, অনুসন্ধানকালে আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। আতিকুল ইসলাম বর্তমানে কারাগারে থাকলেও তার স্ত্রী ও কন্যা বিদেশে পালিয়ে গিয়ে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা পাচারের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে মামলার সুষ্ঠু অনুসন্ধান ও সম্পদ পুনরুদ্ধারের কাজ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। আদালত এই যুক্তি আমলে নিয়ে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালত ও থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় এবং উত্তরা পূর্ব থানার মো. ফজলুল করিম হত্যা মামলায় তাঁকে আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় তাঁকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সর্বশেষ গত বছরের ৭ ফেব্রুয়ারি ফজলুল করিম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। পুলিশি তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার অভিযোগ আনা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে