স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ আসনে দলটির অন্য প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় কমিশন।
এর আগে রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তাঁর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে তিনটি আপিল করা হয়েছিল। ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও একই আসনের জামায়াত প্রার্থী ইউসূফ সোহেল এই আপিল করেছিলেন। শুনানি শেষে আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে ইসি।
শুনানিকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আসলাম চৌধুরীর উদ্দেশে বলেন, ‘মানুষ হিসেবে বলছি, টাকাটা দিয়ে দিয়েন।’
অন্যদিকে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তাঁর বিরুদ্ধেও ঋণ খেলাপের অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াত প্রার্থী মো. নুরুল আমীন এই অভিযোগটি করেন। শুনানি শেষে কমিশন সারোয়ারের প্রার্থিতা বাতিল করে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে