স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের সিংগাইরের ঝটিকা সফরে চলমান এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব কোনো নোটিশ ছাড়াই কেন্দ্র দুটিতে যান তিনি।
সাহরাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার পরিবেশ সুন্দর। পরীক্ষা ভালো হচ্ছে। প্রশাসন কঠোর আছে।
পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের সূত্রে জানা গেছে, সাড়ে ১১টার দিকে প্রথমে উপজেলা সাহরাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন প্রবেশের সময় হলগুলোতে এসএসসি পরীক্ষা চলছিল। মন্ত্রীর আকস্মিক আগমনে প্রশাসনিক কর্মকর্তাসহ কেন্দ্রসচিব অপ্রস্তুত হয়ে পড়েন। তবে শান্তভাবে হলগুলো পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
সেখান থেকে উপজেলার জয়মন্টব উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান তিনি। এসব কেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন শিক্ষামন্ত্রী।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বলেন, শিক্ষামন্ত্রী দুটি কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার পরিবেশসহ সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে প্রশাসন তৎপর রয়েছে বলেও মন্তব্য করেছেন এই কর্মকর্তা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে