মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুনমানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আগুন লেগে বাসটি পুড়ে গেছে। এছাড়া পুরো এলাকায় তরল অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।২৫ মে ২০২৬
মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতমানিকগঞ্জের সাটুরিয়ার পারতিল্লী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন মারা গেছেন। শুক্রবার (৮ মে ) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।০৮ মে ২০২৬
হঠাৎ পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রী, সিংগাইরে দুটি কেন্দ্র পরিদর্শনমানিকগঞ্জের সিংগাইরের ঝটিকা সফরে চলমান এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সকালের দিকে পূর্ব কোনো নোটিশ ছাড়াই কেন্দ্র দুটিতে যান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ সুন্দর। পরীক্ষা ভালো হচ্ছে। প্রশাসন কঠোর আছে।২১ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে আতিকা হত্যার প্রধান অভিযুক্ত কিশোর গ্রেপ্তারমানিকগঞ্জের বনপারিলে শিশু আতিকা হত্যাকাণ্ডে করা মামলার প্রধান অভিযুক্ত কিশোর নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা বলে শনিবার দুপুরের দিকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। তবে ওই ঘটনার কিশোর নাঈমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যাকাণ্ডে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।১৮ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ, সন্দেহভাজনের বাবা-চাচাকে পিটিয়ে হত্যামানিকগঞ্জ সদর উপজেলায় ভূট্টাখেত থেকে আতিকা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন যুবকের বাবা ও চাচা স্থানীয়দের পিটুনিতে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ভাই।১৭ এপ্রিল ২০২৬
‘মিষ্টি সাজ’ তৈরির গ্রাম ভাটারা: বৈশাখে ব্যস্ততা বাড়লেও স্বস্তি নেইমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামে শত বছরে ধরে তৈরি হয় চিনি দিয়ে কাঠের সাজে তৈরি শৌখিন খাবার ‘মিষ্টি সাজ’। এ জন্য গ্রামটি পরিচিতি পেয়েছে মিষ্টির গ্রাম হিসেবে। বৈশাখে এবার প্রায় ৩০০ মণ মিষ্টি সাজের ফরমায়েশ পেয়েছেন তাঁরা। এজন্য কারিগরদের ব্যস্ততা বাড়লেও, স্বস্তি ফেরেনি তাঁদের ঘরে।১৪ এপ্রিল ২০২৬
হরিরামপুরে জ্বালানির দোকানে ড্রাম বিস্ফোরণ, পুড়ল বাজারের ২০ দোকানমানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারের যানবাহনের জ্বালানি বিক্রির একটি দোকানে ডিজেল ও পেট্রোল ড্রাম বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে ২০টি ব্যবসায় প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শতবর্ষী আন্ধারমানিক বাজারে বিল্টু দত্ত ও মিন্টু দত্তের জ্বালানি বিক্রির দোকানে ওই ঘটনা ঘটে।০৫ মার্চ ২০২৬
পথে আনন্দ আমেজ, ভোট দিতে বাড়ি যাচ্ছেন লোকজনমঙ্গলবার ভোর থেকেই নিজ গন্তব্যের উদ্দেশে গাড়িতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট অভিমুখে যাত্রা করছে লোকজন। মহাসড়কে যাত্রীবাহী যানবাহন ছাড়াও পিক-আপে (ছোট ট্রাক) রওনা দিয়েছেন অনেকে। সাচ্ছন্দ্যের জন্য অনেকেই মোটরসাইকেল ছুটছেন গন্তব্যে।১০ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জে তুরুপের তাস সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোটএক সময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হারানো ‘বিশ্বস্ত দুর্গ’ ফিরে পেতে নানা কৌশলী সমীকরণ মেলাচ্ছেন দলটির প্রার্থীরা।০৭ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-১নদী ভাঙন ও বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ চান ঘিওর-দৌলতপুর-শিবালয়বাসীশহর থেকে গ্রাম—সর্বত্রই এখন বইছে নির্বাচনী হাওয়া। মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে এবারের নির্বাচনে ভোটারদের প্রধান দাবি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থায়ী নদী শাসন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ।০৪ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩: নির্বাচনের প্রধান ইস্যু দেড় দশকের গ্যাস সংকট ও স্থবির শিল্পায়নমানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এক সময় কর্মচঞ্চল থাকলেও গ্যাস সংকটের কারণে বর্তমানে সেখানকার অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কোনো শিল্প উদ্যোক্তা এই অঞ্চলে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।০৪ ফেব্রুয়ারি ২০২৬