স্ট্রিম সংবাদদাতা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যান উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) এবং হাইয়ারপাড় গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান রাকিব (২০)। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ডাবলু এ তথ্য নিশ্চিত করেন।
রিজনের প্রতিবেশী সিফাত জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশের বসাউল্লা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টিপাত শুরু পর হঠাৎ বজ্রপাত হলে রিজন মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে প্রায় একই সময়ে হাইয়ারপাড় এলাকায় বজ্রপাতে মারা যান আরাফাত খান। স্থানীয় বাসিন্দা শামীম মোল্লা বলেন, শ্মশানের পাশে গরু আনতে গিয়েছিলেন আরাফাত খান। সেখানে বজ্রপাতের তাঁর মৃত্যু হয়।
এর আগে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক যুবক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে মারা গেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৬ মিনিট আগে