স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারে গত দুদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে বোরোধান। হাওরের পাশাপাশি অন্যান্য নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসল ঘরে তুলতে না পারায় কৃষকেরা দিশাহারা।
কৃষকেরা জানান, গত দুদিনের অব্যাহত বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়ে আগাম বন্যা হয়েছে অনেক এলকায়। এতে হাওরের পাশাপাশি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরোধান চাষ করা হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৩৫৫ হেক্টর হাওর এলকায় চাষ করা হয়েছে। হাওরে প্রায় ৭৭ শতাংশ ধান কাটা হয়েছে। বাকিটুকু হাওর এলকার বাইরের ধান।
সরেজমিনে জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার কেওলার হাওরে দেখা যায়, গত দুদিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমবার রাত থেকে দ্রুত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় হাজার হেক্টর বোরোধান ডুবে গেছে। এ ছাড়া জেলার রাজনগর, কুলাউড়া, সদর উপজেলার হাওর অঞ্চলের পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরোধান ডুবে গেছে।
কমলগঞ্জের কেওলার হাওরের কৃষক চিনু মিয়া বলেন, হাওরের সব ধান ডুবে গেছে। অনেক কৃষক ঋণ করে ধান চাষ করছেন। এসব কৃষক কীভাবে ঋণ পরিশোধ করবেন। হঠাৎ বৃষ্টিতে আমাদের এত ক্ষতি হবে, বুঝতে পারিনি।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃষক ময়না মিয়া বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। ঋণ করে বোরোধান চাষ করে ছিলাম। আজ সব ডুবে গেছে। ১ একর জায়গায় প্রায় ২৭ হাজার টাকা খরচ হয়েছে। ধান কাটার সময় ডুবে গেলো।’
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে। আগামী ২ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
কমলগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা জয়েন্ত কুমার রায় বলেন, কমলগঞ্জ উপজেলায় মোট বোরো আবাদ হয়েছে ৫ হাজার ২ শ হেক্টর। তার মধ্যে পুরো ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ হেক্টর ও আংশিক সাড়ে ৩ শ হেক্টর। তিনি বলেন,এই উপজেলার হাওড় এলাকায় প্রায় কাটা শেষ পর্যায়ে। যেতুটু তলিয়ে গেছে তা আরও দুদিন পানির নিচে থাকলেও নষ্ট হবে না।
এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, হাওর এলাকায় ধান কাটা শেষের দিকে চলে এসেছে। আবহাওয়ার পূর্বাভাস দেখে আমরা গত কয়েকদিন ধরে কৃষকদেরকে বলেছি ধান দ্রুত কাটার জন্য। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরোধান ডুবেছে। তবে কি পরিমাণ ধান ডুবেছে, তা এখনো জানা যায়নি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে