স্ট্রিম প্রতিবেদক

নেত্রকোনা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে বন্যা ও টানা বৃষ্টিতে বোরো ধান কাটা নিয়ে সংকটে পড়েছেন কৃষকেরা। এই পরিস্থিতিতে ফসল রক্ষা এবং কৃষকের জীবন-জীবিকা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (২৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এই দাবি জানায়। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে হাওর অঞ্চলের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান থেকে আসা পাহাড়ি ঢল, আকস্মিক প্লাবন এবং টানা বৃষ্টির কারণে হাওরাঞ্চলের পাকা ধান রক্ষা করা কৃষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় ধান পানির নিচে তলিয়ে গেছে। শ্রমিকের অভাব এবং পর্যাপ্ত কৃষিযন্ত্র না থাকায় পাকা ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এ ছাড়া বাঁধের দুর্বলতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে।
এনসিপি এই সংকট মোকাবিলায় সরকারের প্রতি চার দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে— ১. জরুরি ভিত্তিতে হাওরাঞ্চলে পর্যাপ্তসংখ্যক কম্বাইন হারভেস্টার সরবরাহ করা এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিকের ব্যবস্থা নিশ্চিত করা। ২. ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান। ৩. ফসল রক্ষা বাঁধগুলো দ্রুত মেরামত ও শক্তিশালী করা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ। ৪. দ্রুত সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু করে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
বিবৃতিতে গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘হাওর অঞ্চলের কৃষকেরা দেশের খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। তাঁদের এই দুর্দিনে সময়োপযোগী পদক্ষেপ নিতে বিলম্ব হলে জাতীয় খাদ্যব্যবস্থা ও অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে