চট্টগ্রামে বন্যার পরে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে দুই শতাধিকচট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। জেলা ও মহানগরের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে দুই শতাধিক আক্রান্ত ব্যক্তি ভর্তি হয়েছেন, যাদের বড় অংশই শিশু।১৯ জুলাই ২০২৬
বন্যা প্রকৃতির, কিন্তু বিপর্যয় আমাদের প্রতিষ্ঠানেরবর্ষা আমাদের নিয়তি। কিন্তু মানবিক বিপর্যয় কোনো নিয়তি নয়। বাংলাদেশের ভূ-প্রকৃতি বন্যাপ্রবণ। তাই বন্যা অনিবার্য। কিন্তু বন্যাকে জাতীয় বিপর্যয়ে পরিণত করা অনিবার্য নয়। অধিকাংশ ক্ষেত্রেই তা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অথবা তার অভাবের প্রতিফলন।১৯ জুলাই ২০২৬
পণ্যবাজারে দুর্যোগের প্রভাব রাখুন নিয়ন্ত্রণেঅতিবৃষ্টি ও বন্যার প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়বে, এটা ধরেই নেওয়া হয়েছিল। দাবি করে বলা হচ্ছিল, প্রশাসন যেন এদিকে দৃষ্টি রাখে। বিশেষত কাঁচাবাজারে অস্বাভাবিক প্রভাব যেন না পড়ে। এমনিতেই মূল্যস্ফীতি নতুন করে বাড়ছে।১৮ জুলাই ২০২৬
বিএসএফের বাধায় বন্ধ মনু নদ প্রতিরক্ষা বাঁধের কাজমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ধরে চললেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তিতে চার স্থানের কাজ বন্ধ রয়েছে।১৮ জুলাই ২০২৬
উত্তরে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস, সিলেটে বৃদ্ধি নদীর পানিচট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির রেশ না যেতেই নদনদীর পানি বাড়ছে সিলেট অঞ্চলে। আগামী তিন দিন নদনদীর সমতলে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। অন্যদিকে, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।১৭ জুলাই ২০২৬
ত্রাণ বিতরণে অর্থমন্ত্রী, নেতাকর্মীর ভারে ভেঙে পড়ল মঞ্চঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়েছে অনুষ্ঠানের মঞ্চ। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে অতিরিক্ত লোক ওঠায় এই ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।১৭ জুলাই ২০২৬
বান্দরবানে বন্যাদুর্গতদের এক মাসের ঋণের কিস্তি মওকুফ: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে এবং ব্যাংক ও এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তি এক মাস মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।১৭ জুলাই ২০২৬
ফটো নিউজ•নেমে গেছে বন্যার পানি, রেখে গেছে ক্ষতবান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।১৭ জুলাই ২০২৬
খুলল সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্র, দর্শনার্থী খরাবন্যা ও টানা বৃষ্টির কারণে আট দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সাজেক ভ্যালিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র। তবে খোলার প্রথম দিনে পুরো জেলাতেই দেখা গেছে পর্যটক খরা।১৬ জুলাই ২০২৬
লঘুচাপের প্রভাবে ৩-৪ ফুট উঁচু জোয়ার, রাঙ্গাবালীর বিভিন্ন গ্রাম প্লাবিতলঘুচাপের প্রভাবে আগুনমুখা, দারছিড়া, বুড়াগৌরাঙ্গ ও রাবনাবাদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।১৬ জুলাই ২০২৬
বন্যার ধকল ও কৃষির সংকট: ঘুরে দাঁড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগএই বন্যা জনজীবনের পাশাপাশি আমাদের কৃষিখাতে যে গভীর ক্ষত তৈরি করেছে, তা সত্যিই উদ্বেগজনক। আউশ ধান, আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অতিবৃষ্টি ও প্লাবনের কারণে বিভিন্ন জেলার মৎস্য খামারগুলো ভেসে গেছে, ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণিসম্পদ খাতেও।১৬ জুলাই ২০২৬