স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে (ইসি) অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ নতুন পথে অগ্রসর হচ্ছে। এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে ও নতুন বাংলাদেশের ভিত্তি সুসংহত করবে।
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার কমিশনকে সব ধরনের সহায়তা দেবে বলে তিনি আশ্বস্ত করেন।
রাজনৈতিক দল ও জনগণের প্রতি এই নির্বাচনকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক আচরণ আগামী দিনগুলোকে আরও স্থিতিশীল করবে। সকলের অংশগ্রহণে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দেশ সফল হবে বলে তিনি বিশ্বাস করেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৭ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৮ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪৩ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে