মসজিদের তহবিল নিয়ে বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
স্ট্রিম সংবাদদাতাহবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদ তহবিলের হিসাব নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ওই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাওরা কান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব-নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ২০ ফেব্রুয়ারি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় গ্রেপ্তার দু’জনের মধ্যে একজন বৃহস্পতিবার জামিন পেয়ে এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আরজু মিয়া, শামসুল হক, মহিবুর মিয়া, আরমান, ফজল হক, খেলু মিয়া, নুরুল হক, আক্কাছ মিয়া, ছাবু মিয়া, হুমায়ূন, ফরস মিয়া, আব্দুর রউফ, তৌহিদুল, শিপন, রুপ মিয়া, আব্দুল মালেক মিয়া, রুহুল আমিন, জেসমিন, তানভীর, শামসুল ও নাজমুল মিয়া হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে’।
.png)
-028855-256x144.webp)





