স্ট্রিম প্রতিবেদক

সড়কে মোটরযানের কর পরিশোধে চালু হয়েছে ই-ট্যাক্স টোকেন। মোটরযানের মালিক ও চালকরা এখন থেকে মোবাইল ফোনে কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন দেখিয়ে চলাচল করতে পারবেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানের নির্ধারিত রোড ট্যাক্স পরিশোধের পরিপ্রেক্ষিতে কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন সনদ প্রদান করছে। মোটরযান মালিক ও চালকেরা মুদ্রিত ট্যাক্স টোকেন সনদের ন্যায় ই-ট্যাক্স টোকেন ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন।
ই-ট্যাক্স টোকেনে প্রদত্ত কিউআর কোডের মাধ্যমে বিআরটিএর সিস্টেম বা অ্যাপস থেকে মোটরযানের ট্যাক্স টোকেনের বৈধতা সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে বলেও জানানো হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, যানবাহনের করফাঁকি ঠেকাতেই মূলত ই-ট্যাক্স টোকেন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে