স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় ৬০ ঘণ্টা ধরে আটকা শিশুসহ ১০ জনের দলকে ফের পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে ফের তাদের বাংলাদেশের ভেতর ঠেলে পাঠানোর চেষ্টা করলে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার (৫ জুন) ভোরে ১০ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। পরে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ দলটিকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে দলটি নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছিল।

স্থানীয়রা জানান, আজ দুপুরে ফের দলটিকে বাংলাদেশ অংশে পাঠানোর চেষ্টা করা হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিজিবি সতর্ক অবস্থান নেয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ দলটিকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। আজ বড়বাড়ি ক্যাম্প এলাকা দিয়ে দলটিকে ফের পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় দলটি এখনও ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছে।
সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বলেও জানান তিনি।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২২ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে