স্ট্রিম প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চীন, জাপান ও আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে কথাবার্তা চলছে।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক দেশ আমাদের সঙ্গে কথা বলছে যে, তারা বিভিন্ন খাতে কীভাবে বিনিয়োগ করতে পারে। এই প্রক্রিয়াটি চলমান। অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ করছে, তাদের সঙ্গে কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। চীন, জাপান ও আমেরিকাসহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য প্রস্তুত আছে।’
শামা ওবায়েদ বলেন, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে, পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে। পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে আবার তুলে এনে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সরকার সেগুলো নিচ্ছে।
সরকার বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করেছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই। বিনিয়োগের কথা যখন আমরা বলি, তখন জ্বালানি একটি বিশেষ খাত। এ ছাড়া, আমাদের বিনিয়োগের জায়গাগুলো হলো—টেক্সটাইল, তৈরি পোশাকশিল্প, কৃষি খাত এবং কৃষিভিত্তিক বিভিন্ন খাত।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষ করে আমরা যখন সৃজনশীল অর্থনীতির কথা বলছি, তখন আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, কুটিরশিল্প ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও অর্থনৈতিক বিনিয়োগের একটি বিশাল সুযোগ তৈরি করার চেষ্টা করছি। স্পোর্টস বা খেলাধুলা এমন একটি খাত, যেখানে প্রচুর বিনিয়োগ সম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রীড়া জগতেও অনেক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। খেলাধুলায় বিনিয়োগ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে। আমাদের সংস্কৃতিতেও যেন বিনিয়োগ আনতে পারি, সেই জায়গাটিতে আমাদের মন্ত্রণালয় কাজ করছে।’
ব্লু ইকোনমি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘ব্লু ইকোনমি নিয়ে কথা হয়েছে। এটি আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই, আমাদের দেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগ হোক। ইউরোপের বিভিন্ন দেশও এখানে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশে এর অনেক সুযোগ রয়েছে।’

.png)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নির্মাণশ্রমিক ও মারধরে নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। পরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায় তারা। রোববার সকালে নগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ করা হয়েছে।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে