স্ট্রিম প্রতিবেদক

সম্পদ বিবরণী দাখিল না করা এবং প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন—মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ঐশী খান এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশনের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান কর্মকর্তারা শিগগিরই বাদী হয়ে মামলাগুলো দায়ের করবেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মেয়ে ঐশী খানের নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
দুদক জানায়, ঐশী খানের মোট সম্পদের পরিমাণ পাওয়া গেছে ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকা। এর বিপরীতে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্পদের হিসাব চেয়ে ঐশী খানের ঠিকানায় নোটিশ পাঠানো হলে তিনি তা গ্রহণ করেননি। ফলে গত ১০ জুলাই নোটিশটি তাঁর বাড়িতে লটকিয়ে জারি করা হয়। এরপর তিনি সময় বাড়ানোর আবেদন করলে দুদক তাঁকে আরও ১৫ কার্যদিবস সময় দেয়। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও তিনি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।
অনুসন্ধানে দেখা যায়, ফারজানা চৌধুরীর নামে ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৬২ টাকার সম্পদ পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা।
আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের বিষয়ে ব্যাখ্যার জন্য তাঁর ঠিকানায় নোটিশ পাঠানো হলেও কেউ তা গ্রহণ করেননি। পরে ২০ জুলাই নোটিশটি লটকিয়ে জারি করা হয়।
দুদক জানায়, ফারজানা চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির কোনো আবেদনও করেননি। ফলে তাঁর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে