স্ট্রিম সংবাদদাতা

টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঘোনারচালা এলাকায় সখিপুর-সাগরদিঘি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পিকআপ ভ্যানচালক মো. নুরনবী (৬৫), তাঁর সহকারী নওগাঁর পাত্নীতলা উপজেলার রফিকুল ইসলাম (২০) এবং একই গাড়িতে থাকা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. সাগর (২২) ও ভোলার সুমন মিয়া (২৫)।
এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী টাঙ্গালের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর গ্রামের জহিরুল ইসলাম (৪০)। তাঁকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশ বোঝাই ট্রাকটি সড়কে দাঁড়িয়েছিল। ঢাকাগামী মুরগিবোঝাই পিকআপ ভ্যানটি পেছন থেকে এতে ধাক্কা দেয়।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনই হেফাজতে নেওয়া হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে