স্ট্রিম প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে দেশের ব্যাংকগুলো। প্রতিটি শাখার সামনে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে ফেস্টুন ও ব্যানার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক ব্যাংক এই নির্দেশনা বাস্তবায়ন করেছে।
পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও ডিবেট ফর ডেমোক্রেসিকে প্রায় আড়াই কোটি টাকা দিচ্ছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএসআর তহবিল থেকে অর্থায়ন
সূত্রমতে, প্রচার-প্রচারণা ও বিতর্কের মাধ্যমে জনমত গঠনে কাজ করবে সুজন ও ডিবেট ফর ডেমোক্রেসি। এ কার্যক্রমের ব্যয় মেটানো হবে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
জানা গেছে, গত সপ্তাহের রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক বৈঠক হয়। সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশনা দেওয়া হয়। এর অংশ হিসেবে প্রতিটি শাখায় অন্তত দুটি করে ব্যানার টাঙানোর কথা বলা হয়।
যেভাবে এলো সুজন ও ডিবেট ফর ডেমোক্রেসির নাম
গত সোমবার এবিবি নেতাদের সঙ্গে গভর্নরের আবারও সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে চান এবং এর জন্য অর্থায়ন প্রয়োজন। তবে ব্যাংকগুলোর এমডিরা সরাসরি শিক্ষার্থীদের অর্থায়নে সম্মত হননি।
পরবর্তীতে সিএসআর তহবিল থেকে ‘সুজন’ ও ‘ডিবেট ফর ডেমোক্রেসি’কে আড়াই কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ অর্থের বিনিময়ে সুজন দেশজুড়ে প্রচারণা চালাবে। ডিবেট ফর ডেমোক্রেসি গণভোট বিষয়ে একাধিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা
এর আগে ৫ জানুয়ারি গণভোটের প্রচারণার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ব্যাংক মালিকদের সংগঠন বিএবি-কে (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস) চিঠি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখায় দুটি করে ব্যানার প্রদর্শনের আহ্বান জানানো হয়।
৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের বৈঠক হয়। সেই বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন প্রধান উপদেষ্টা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে