স্ট্রিম প্রতিবেদক

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’ তাদের ১৭ সদস্যের জাতীয় কমিটি ঘোষণা করেছে। কমিটিতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাজনূভা জাবীন রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ের ছাত্র-জনতার স্বপ্ন পুনরুদ্ধার ও তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে তারা কাজ করবে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দায় ও দরদের বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সারা দেশের ছাত্র ও নাগরিকদের পুনর্গঠিত করতেই এই কমিটি কাজ করবে। কমিটির সদস্যরা ‘সংগঠক’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
অলটারনেটিভস জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখেই ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা হবে এ কমিটির কাজ। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি ও সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানানো হয়েছে।
সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরবর্তীতে এই কমিটির সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ন্যাশনাল অর্গানাইজিং কমিটি
আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৯ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬