
রমজানে দিনভর সংযম ও ইবাদতের পর ইফতারের মুহূর্ত মুসলমানের জন্য এক বিশেষ আধ্যাত্মিক সময়। ক্ষুধা-পিপাসায় ক্লান্ত রোজাদার যখন আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে হাত বাড়ান, তখন তাঁর দোয়া কবুল হওয়ার আশাও থাকে সবচেয়ে বেশি।
হাদিসে আছে, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হয় না।’ (ইবনে মাজাহ, হাদিস: ১৭৫৩)
অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না (বরং কবুল করা হয়); পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া।’ (বায়হাকি, হাদিস: ৩/৩৪৫)
ইফতারের দোয়া (বাংলা উচ্চারণ)
ইফতারের দোয়ার বাংলা অর্থ
ইফতারের পরের দোয়া (বাংলা উচ্চারণ)
ইফতারের পরের দোয়া বাংলা অর্থ
.png)








