ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৯: ১০
ডেঙ্গু। প্রতীকী ছবি
ডেঙ্গু। প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৭২ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ৯৯ , চট্টগ্রামে ৭৮, খুলনায় ৪৮, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৫ এবং রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার, একজন বরিশাল এবং অপরজন খুলনার বাসিন্দা।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত