স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২১ বারই দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১২ বার। অন্যদিকে, গত বছর মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়; এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল। পাশাপাশি ২০২৫ সালে ২৯ বার স্বর্ণের দাম কমানো হয়েছিল।
আন্তর্জাতিক বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এবং ইরানকে কেন্দ্র করে দেশটির সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

দায়িত্বপালন শেষে বাসায় ফিরে নিজের নামে ইস্যু করা পিস্তল রেখেছিলেন বিছানায়। শিশুপুত্র সেই পিস্তল নিয়ে খেলার সময় গুলি বেরিয়ে আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাটোর পুলিশ-লাইন্সে এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
হাসি, আড্ডা, গল্প আর সঙ্গে মজার খাবার। ভবনের প্রায় প্রতিটি তলায়ই ছিল এই দৃশ্য। হঠাৎ এক মুহূর্তেই থেমে যায় সব। আগুন কেড়ে নেয় ৪৬টি প্রাণ, পুড়ে কঙ্কালসার হয়ে যায় পুরো ভবন।
২১ মিনিট আগে
গত পাঁচ বছরে দেশে রেস্তোরাঁ ও হোটেলে হাজারের বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। এরমধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারির। রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ঘটা ওই অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই বছর হয়ে গেল। এই অগ্নিকাণ্ডের মামলার কোনো সুরাহা এখনো হয়নি। ফলে পরিত্যক্তই পড়ে আছে আটতলা ভবনটি। ভয়াল স্মৃতির নীরব ও কঙ্কালসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটির দিকে মাঝেমধ্যে চোখ ফেরাচ্ছেন পথচারীরা।
১ ঘণ্টা আগে