স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের হিলিতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ মার্চ) মধ্যরাতে উপজেলা আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাঁকে প্রথমে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন স্ট্রিমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষক সাইফুল ইসলাম স্থানীয় হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামে। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাঁকে একমাত্র আসামি হিসেবে মামলাটি করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. এনামুল হক।
এর আগে মাদ্রাসার এক কিশোর ছাত্রকে বলাৎকারের বিষয়টি জানাজানি হলে শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে স্থানীয় থাকায় খবর দেয় এলাকার লোকজন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও দুজন শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেছেন বলে স্বীকার করেছেন বলে জানান ওসি।
ওসি জাকির হোসেন জানান, শিক্ষক সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রেখে থানায় খবর দেয় এলাকার লোকজন। তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে মাদ্রাসার শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে মামলার পর দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে