স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে বাসটি উল্টে পড়ে। বাসটি রাঙামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামগামী ছিল বলে জানিয়েছে পুলিশ।
বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে অন্তত ছয়জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘বাসটি রাঙ্গামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩–১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে