স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সিয়াম (২৩)। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় তথ্য জানাতে পারেনি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক পার্থ সারথি দাস স্ট্রিমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ককটেল বিস্ফোরণে একজন মারা গেছেন। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় ওপর থেকে বোমা সদৃশ কিছু এসে তাঁর মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
৪ মিনিট আগে
বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
২৫ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১ ঘণ্টা আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
২ ঘণ্টা আগে