গ্রাহকের ৩১১ কোটি টাকা আত্মসাৎ

ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে সিআইডির মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত
ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়। এতে বলা হয়, ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে গত রোববার ডিএমপির কাফরুল থানায় মামলাটি করা হয়েছে।

সিআইডি জানায়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ই-ভ্যালির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্ডারের টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করা হয়। একই সঙ্গে বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগও রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে আসামিরা বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন ও বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসে ব্যয় করেছেন। গ্রাহকদের বারবার আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত কোনো পণ্য সরবরাহ করা হয়নি। সিআইডি বলছে, এ ঘটনায় হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট প্রতারিত হয়েছেন। আত্মসাৎ করা অর্থের উৎস ও সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত