স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।’
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। এতে সংসদ সচিবালয়ের প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।’
অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে সচিব জানান, প্রথমটি যদি বাছাইয়ে বাতিল হয়, তবে দ্বিতীয়টি বাছাই করা হবে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ১৯৯১ সালের পর দেশে প্রথমবার রাষ্ট্রপতি পদে প্রত্যক্ষ সংসদীয় ভোট হতে যাচ্ছে।

.png)

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
১৯ মিনিট আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
২ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
৩ ঘণ্টা আগে