স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর রায়পুরায় চাঁদার জন্য সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে ঢুকে অধ্যক্ষকের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ চলাকালে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনকে মারধর ও লাঞ্ছিত করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
থানায় অভিযোগ ও অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও তাঁর সহকারী আমজাদ হোসেন বিভিন্ন সময় কলেজ অধ্যক্ষকে হুমকি দিয়ে আসছিলেন। রোববার সকাল ১০টার দিকে আমজাদ হোসেনের নেতৃত্বে জলিল, জুয়েল, আতিক, মিল্লাত ও হাসনাত ভুইয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন অধ্যক্ষের কক্ষে ঢুকে তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
এক পর্যায়ে তাঁকে টেনে-হিঁচড়ে দপ্তরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে গেলে তাঁকে নানা রকম হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন অভিযুক্তরা।
জানতে চাইলে ভুক্তভোগী অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন বলেন, ‘হামলাকারীরা বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু আমি তাদের চাঁদা দিতে রাজি হইনি বলেই আমার ওপর এই হামলা হয়েছে।’ এ ঘটনা তিনি শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, আগে থেকে বিএনপি নেতা নাজমুল হক বাদল কলেজটিতে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করেছেন। পরে প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ঘটনার পর থেকে এলাকা আমজাদ হোসেনকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হক বাদলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি নিয়ে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় এমপিকে অবগত করেছি। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজের অধ্যক্ষের লিখিত অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১৫ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে