স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতির তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকরা। তাঁরা জানান, নুরের শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নুরকে দেখতে হাসপাতালে যান। এসময় কর্তব্যরত চিকিৎসকরা এসব কথা বলেন।
এদিন নুরকে হাসপাতালের আইসিইউ থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। বুধবার সন্ধ্যার দিকে হাসপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার আসাদুজ্জামান নুরের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে ঢাকা স্ট্রিমকে বলেন, গ্র্যাজুয়ালি উনি ভালো হচ্ছেন। তাঁর কোনো মেজর সমস্যা নেই। নাক ও মুখের হাড় ভেঙ্গে যাওয়া ও চোখে আঘাত লাগায় আগামী কয়েক সপ্তাহ তাঁকে চিকিৎসকদের অধীনে নিয়মিত ফলোআপে থাকতে হবে। তিনি নিয়মিত চেকআপ চাইলে আমাদের কাছেও করতে পারেন, আবার ইচ্ছে করলে বিদেশেও যেতে পারেন। বিষয়টি পুরোপুরি তাঁর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের মেডিকেল বোর্ড সেভাবেই রিকমেন্ড করেছে।
পুরোপুরি সুস্থ হতে নুরের কতদিন লাগতে পারে এমন প্রশ্নে ডা. ব্রিগেডিয়ার আসাদুজ্জামান বলেন, নাক, মুখের হাড় সারতে দুই থেকে চার সপ্তাহ, আর চেখের লিনিয়ার ফ্র্যাকচার সারতে চার থেকে চয় সপ্তাহ লাগবে। এই সময়েই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।
এদিকে, নুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিরে দাবিতে রাজধানীর পল্টনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নুরের অনুসারীরা। এসময় পল্টনসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের রমনা জোনের উপ–কমিশনার মাসুদ আলম বুধবার সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, আপাতত তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপর দেখা যাবে কী করা যায়।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে